সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

Date:

মতিন রহমানঃ-জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সব আসামীদের দ্রুত গ্রেফতার ও আাসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বকশীগঞ্জ কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্দ্যোগে বকশীগঞ্জ থানা প্রাঙ্গনে মানববন্ধন শেষে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার মাধ্যেমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বকশীগঞ্জ সাংবাদিক সমাজের দাবী সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারী বাকী সকল আসামিদের দ্রুত গ্রেফতার,সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক ক্ষতিপুরনসহ ঈদে নতুন জামা কাপড় বর্জন করেন সাংবাদিক নেতারা। এসময় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক কাফি পারভেজ,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমিন,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সরোয়ার জামান রতন, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রেজ্জাক,সিনিয়র সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর,সিনিয়র সাংবাদিক রেজ্জাক মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিন রহমান, বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,সাংবাদিক একেএম নুর আলম নয়ন প্রমুখ।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড়ে সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ১৭ জুন বকশীগঞ্জ থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান