নিহত সাংবাদিক নাদিম কন্যার পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

Date:

মতিন রহমানঃ-জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট আইনজীবি আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ। শনিবার বিকালে তিনি নিহত সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর আসেন। প্রথমে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদেরকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। সেই সাথে এই নারকীয় হত্যাকন্ডের সাথে দলের কেউ জড়ি থাকলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন জামালপুর জেলা পরিষদ মরহুম সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের পাশে সব সময় থাকবে। এ সময় তিনি নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নেন। জান্নাত যতদিন পড়াশোনা চালিয়ে যাবে সকল ব্যয়ভার জেলা পরিষদ চেয়ারম্যান বহন করবেন বলে জানান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,হারুনুর রশিদ,সিরাজুল ইসলাম, শিলা সারোয়ার,ফারহানা সোমা,নাজমা পারভীন,প্রধান সহকারী মজিবুর রহমান,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,সাংবাদিক সরওয়ার জামান রতনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। আসামীদের মধ্যে প্রধান আসামী মাহমুদুল আলম বাবু,রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির আদালতে দ্বায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন পর্যন্ত প্রধান আসামী বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ নামীয় ১৭ জন আসামী ধরাছোয়ার বাইরে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান