একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এই ইফতার বিতরণ করা হয়।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে নগরীর হতদরিদ্র, অসহায় পরিবারের সদস্যরা এবং শ্রমজীবী পথচারীরা উপস্থিত হয়ে এই ইফতার গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারন সম্পাদক মো: রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারন সম্পাদক সামিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিএনপি জনগণের দল। অতীতের ন্যায় আগামীতেও বিএনপি জনগণের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। কোন অবস্থাতেই জনগণের দুঃখ কষ্ট সহ্য করা হবে না।

