একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার ১৪।
জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন গন্দ্রপা এলাকা থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় উভয় পক্ষদ্বয় থানা এজাহার দায়ের করলে, নিয়মিত মামলা রুজু করা হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স গন্দ্রপা এলাকায় অভিযান পরিচালনা করে দেলুয়ার হোসেন দিলীপ (৩৯), আল আমিন (৩৩), জোবাইল ওরফে জুবাইয়ের (২৩), মনসুর আলী (৩৫) কে গ্রেফতার করেন।
এছাড়া ওই মামলার তদন্ত প্রাপ্ত সন্দিগ্ধ ব্যক্তি-মোঃ ফাহিম (২০), মোঃ সুজন মিয়া (২৫), নূর ইসলাম (৫২), মোঃ শফিকুল ইসলাম (৩৪), মোঃ আকরাম হোসেন (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৩), বরকত (২৮), মোঃ ইয়াছিন আলী স্বপন (৩৮), মোঃ হিমন মিয়া (২৩), এমদাদুল (২৫), মোঃ এনামুল হক (১৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

