একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেন ২ মাদক ব্যবসায়ী।
জানা যায়, ২২ ডিসেম্বর সকাল ৭টা ১০ মিনিটে এসআই মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে কালিবাড়ী পুরাতন গোদারাঘাট বেড়ী বাঁধের মাথায় সরকারী পাকা রাস্তার উপর থেকে ২০ বোতল ভারতীয় মদসহ মোঃ ফারুক হোসেন (২৯) ও মোঃ হৃদয় মিয়া (২৬) কে গ্রেফতার করেন।
ডিবি ওসি সহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

