সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস এবং মুজিব শত বর্ষ উপলক্ষে শত রকমের বৃক্ষ রোপন করেন মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।
বিশ্ব পরিবেশ দিবস ও মুজিব শত বর্ষ উপলক্ষে সবুজ বাংলা গড়ার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ এলাকায় একশ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন।
এসময় উপস্থিথ ছিলেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের নতুন সভাপতি দৈনিক সমকালের সরিষাবাড়ী প্রতিনিধি মোঃ সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিপ্লব, অ্যাকটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্ত্বাধিকারী, দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক ও দৈনিক ভোরেরকণ্ঠের নিজস্ব প্রতিনিধি মোঃ বাদশা ভূঁইয়া প্রমুখ।

