বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতা এবং আইজি কাপ-২০২০ এ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন স্পেশাল ব্রাঞ্চ

Date:

ডেস্করিপোর্টঃ বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতা এবং আইজি কাপ-২০২০ এ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন স্পেশাল ব্রাঞ্চ

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতা এবং আইজি কাপ ২০২০ এর চূড়ান্ত প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত হয়। ‌

অনুষ্ঠানে প্রধান ছিলেন স্পেশাল ব্রাঞ্চের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ পুলিশ শ্যূটিং ক্লাবের সভাপতি মীর শহীদুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।

প্রতিযোগিতায় ১৭৭ এয়ার রাইফেল ওপেন সাইড ১০ মিটার (পুরুষ) ইভেন্টে ডিএমপির কনস্টবল তানজিব খন্দকার প্রথম স্থান, আরআরএফ, ঢাকার কনস্টবল মোঃ শাহরিয়ার আহমেদ ২য় স্থান ও এসবি, ঢাকার এএসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম ৩য় স্থান অর্জন করেন।

একই ইভেন্টে মহিলাদের মধ্যে আরআরএফ, ঢাকার নারী কনস্টবল রুনা আক্তার প্রথম স্থান, আরআরএফ, ঢাকার নারী কনস্টবল তানিয়া আক্তার ২য় স্থান ও এসবি, ঢাকার এএসআই (নিরস্ত্র) শাহানারা আক্তার ৩য় স্থান অর্জন করেন।

১১৭ এয়ার পিস্তল ১০ মিটার পুরুষ ইভেন্টে এসবি, ঢাকার কনস্টবল মোঃসারোয়ার হোসেন প্রথম স্থান, আরআরএফ, ঢাকার কনস্টবল মোঃ শাহরিয়ার আহমেদ ২য় স্থান ও পিবিআই, ঢাকা বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল ৩য় স্থান অর্জন করেন।

একই ইভেন্টে এসবি, ঢাকার এএসআই (নিরস্ত্র) নিলীমা আক্তার ১ম স্থান, আরআরএফ, ঢাকার নারী কনস্টবল রুপা আক্তার ২য় স্থান ও সিআইডি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম ৩য় স্থান অর্জন করেন।

২২ বোর রাইফেল ওপেন সাইড ৫০ মিটার (পুরুষ) ইভেন্টে এসবি, ঢাকার কনস্টবল মোঃ সরোয়ার হোসেন ১ম স্থান, ডিএমপি, ঢাকার কনস্টবল তানজীব হোসেন খন্দকার, ২য় স্থান, আরআরএফ, ঢাকার কনস্টবল শওকত হোসেন ৩য় স্থান অর্জন করেন।
একই ইভেন্টে মহিলাদের মধ্যে প্রথম স্হান নারি কং তানিয়া অাক্তার ২য় স্থান নারি কংরুনা অাক্তার এবং ৩য় স্থান এএসঅাই নিলিমা অাক্তার
২২ বোর পিস্তল/রিভালবার ২৫ মিটার (পুরুষ) ইভেন্টে এসবি, ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনিরুল গনি ১ম স্থান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান ২য় স্থান ও পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারি পুলিশ সুপার নাসিদ ফরহাদ তয় স্থান অর্জন করেন।

একই ইভেন্টে মহিলাদের মধ্যে এসবি, ঢাকার এএসআই (নিরস্ত্র) ইসমত আরা ১ম স্থান, এসবি, ঢাকার এসআই (নিরস্ত্র) রত্ন মিত্র ২য় স্থান ও এসবি, ঢাকার এএসআই (নিরস্ত্র) নিলীমা আক্তার ৩য় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট (পুরুষ) হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ বাংলাদেশ পুলিশ শ্যূটিং ক্লাব এসবি, ঢাকার কনস্টবল মোঃ সরোয়ার হোসেন এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট (মহিলা) হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ বাংলাদেশ পুলিশ শ্যূটিং ক্লাব এসবি, ঢাকার এএসআই (নিরস্ত্র) নিলীমা আক্তার।

প্রতিযোগিতায় আইজি কাপ ২০২০ এর দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় এসবি, ঢাকা দল এবং রানার্স আপ হয় কেএমপি, খুলনা দল।

চ্যাম্পিয়ান দলের সদস্যরা হচ্ছেন বিশেষ পুলিশ সুপার মোঃফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান, বিপিএম সেবা, পিপিএম সেবা, পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল গনি।

রানার্স আপ কেএমপি, খুলনা দলের সদস্যরা হচ্ছেন অতি: উপপুলিশ কমিশনার মোঃ মারুফাত হুসাইন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেবাশীষ রায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কবির হোসেন।

পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, শুটারগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান