শোয়েব মুবাশ্বিরঃ ২৯ নভেম্বর রবিবার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ এর আরপিও ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ময়মনসিংহ মহানগর শাখা।
গতবছর ২৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের অষ্টম সহযোগী সংগঠন হিসেবে আরপিও ভুক্ত হয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ। আরপিও ভুক্তির বর্ষপূর্তিতে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি।
এ কর্মসূচির আওতায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৯ বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী মৎস্যজীবীলীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে আওয়ামী মৎস্যজীবীলীগ এর ময়মনসিংহ মহানগর শাখাও এ-উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। এ আনন্দ শোভাযাত্রায় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ এর আহবায়ক আরজু শেখ, যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন, মোঃ আব্দুল হালিম, মোঃমফিজুল ইসলাম ভূইয়া, নাদিরা সুলতানা হেপী, ফরিদ রাহাত, মোঃ রাজিব। আরো উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য মোঃ সুলতান আহমেদ, ইসহাক আলী সুন্দর, রাসেল আহমেদ, রওনক জাহান রনি, মোঃ সুজন, মোছাঃ জেসমিন বেগম, মোছাঃসামছুন নাহার, মোছাঃজহুরা খানম, মিলি, ও মোঃলাভু মিয়া, মোঃ আজিজুল ইসলাম, মোঃ সেলিম তালুকদার আরিয়ানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বিকেল ৪টায় মহানগরীর তারেক স্মৃতি অডিটোরিয়াম সংলগ্ন মাঠ হতে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে স্টেশন রোডের কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী অসংখ্য নেতাকর্মীদের আনন্দ, ব্যান্ডপার্টির বাজনা এবং ব্যানার ফেস্টুনে এই আনন্দ ছড়িয়ে পড়ে মহানগরে। এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ মহিলা এবং তরুণীদের অংশগ্রহণ ছিল লক্ষনীয়। মহিলা এবং তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রার অগ্রভাগে অবস্থান করে যা সংগঠনটির বলিষ্ঠ কার্যক্রমের সাথে সাথে নারী নেতৃত্বের ক্ষেত্রেও এর সাবলীল সক্ষমতার প্রতিচ্ছবি প্রকাশ করে।

শোভাযাত্রার শেষে মহানগরীর স্টেশন রোডের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে সংগঠনটির মহানগরীর সংগ্রামী প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক আরজু শেখ এবং ময়মনসিংহ মহানগরের আওয়ামী রাজনীতির তরুণ প্রজন্মের আইকন জনপ্রিয় মুখ যুগ্ম আহবায়ক মনির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে জননেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এম পি কে শুভেচ্ছা এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।


