রুমি ভৌমিকঃ ময়মনসিংহের ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে বিশেষ অভিযানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৮ অপরাধীকে গ্রেফতার করা হয়।
তথ্যসূত্র জানায়, ২৮ নভেম্বর এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্স নান্দাইল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নান্দাইল থানাধীন লোহিতপুর থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ টিপু সুলতান (২৬) , নয়ন ঋষি (২৪), হিমেল আহম্মেদ (২১), মোঃ আঃ সাত্তার (৩৮)-কে গ্রেফতার করে।
অপরদিকে, একইদিনে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স পাগলা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাগলা থানাধীন মুখী কুটিরপাড় থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেন (৩২) ও মোঃ বাদল মিয়া ওরফে বাতু (৫০)-কে গ্রেফতার করে।
এছাড়া ২৯ নভেম্বর এসআই পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন পাটগুদাম মোড় থেকে ৭টি চোরাই মোবাইলসেটসহ চোর চক্রের সদস্য মোঃ আশিকুর রহমান (১৯) ও মোঃ রায়হান (২১)-কে গ্রেফতার করে।

