দেখতে দেখতে শেষ হয়ে এলো বিশ্বকাপের এবারের আসর। দুই সেমিফাইনাল শেষে এখন বাকি আছে মাত্র একটি ম্যাচ, ফাইনাল। আর তার জন্য ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে মঞ্চ, অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের।
ফাইনালের এই লড়াইয়ে ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে একে অপরের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর আগে দুই দলই বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপার ছোঁয়া পায়নি কেউ। তাই ২৩ বছর পর নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট।
এ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলংকান আম্পায়ার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সবশেষ দ্বিতীয় সেমিফাইনালেও আম্পয়ারিং করেছেন তারা।
থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার এবং রিজার্ভ আম্পায়ার থাকবেন পাকিস্তানের আলিম দার। আর এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

