সুমন ভৌমিকঃ নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’র দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর তত্বাবধানে ১ জন গ্রেফতারসহ বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারী রাত ১১টা ৩০ মিনিটে নেত্রকোনা ডিবি’র ওসির তত্বাবধানে এসআই মামুন ও এসআই সোহাগ এর নেতৃত্বে এবং কনস্টেবল বাসার ও আল আমিন এর সহযোগিতায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা থানাধীন হোগলা গ্রাম থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আরফান আলী’র পুত্র মোহাম্মদ মামুন মিয়া (২৩)-কে গ্রেফতার করে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানায়, গ্রেফতারকৃত আসামী মামুন এর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। তিনি বলেন, নেত্রকোনা জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

