সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা একটি আলোচিত নাম। কাজের মাধ্যমে ব্যাপক সফলতা পাওয়ায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থাকে প্রশংসা পত্র দিয়েছে ময়মনসিংহ রেঞ্জ ও ময়মনসিংহ জেলা পুলিশ বহুবার। আর সেই আলোচিত নামের কর্ণধার ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার)। তিনি ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর সার্বিক দিকনির্দেশনায় ময়মনসিংহ জেলা ও মহানগরকে মাদক মুক্ত করতে অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ওসি ডিবি শাহ মোঃ কামাল আকন্দ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসারদেরকে নিয়ে বিভিন্ন টিম গঠন করে মাদক নির্মূলে দায়িত্ব দিয়েছেন। তিনি সার্বক্ষনিক এই সব টিমের তদারকী করেন ও নির্দেশনা দেন। এই তদারকীর ও নির্দেশনার ফলে ডিবি পুলিশ পেয়ে যাচ্ছে বার বার সফলতা। ডিবি পুলিশ মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাটদের আতঙ্কও বটে! শাহ মোঃ কামাল আকন্দ ডিবি’র চৌকস অফিসার হিসেবে ময়মনসিংহ রেঞ্জে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
জানা যায়, ডিবি’র পুলিশ পরিদর্শক শাহ মোঃ কামাল আকন্দ এর নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় ফোর্স ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ১০ সেপ্টেম্বর দুপুর ১ টা ৩০ মিনিটে ভালুকা থানাধীন নিজুরী থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু রায়হান (২৩) ও মোঃ তাছিন শেখ (১৯)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে ১০ সেপ্টেম্বর রাত ১০ টা ১০ মিনিটে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স কোতোয়ালী থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন চুরখাই থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহরাব (৪৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

