রবিউল ইসলাম, সরিষাবাড়ী প্রতিনিধি (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
১১ সেপ্টেম্বর পবিত্র শুক্রবার সকাল ১২ টায় দীর্ঘস্থায়ী বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর শাখার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
বিতরণ কালে তথ্য প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকারের আমলে একটি মানুষও না খেয়ে থাকবে না। বন্যায় যে পরিমান সহযোগীতা এবার সাধারণ মানুষ পেয়েছে তা অন্য কোনো সরকারের আমলে পায়নি। আওয়ামী লীগ সরকারই একমাত্র অসহায় মানুষের পাশে রয়েছে।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি ও আধা কেজি সূজি।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার সভাপতিত্বে করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর শাখার সাধারন সম্পাদক মাসুম রেজা রহিম, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

