চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

Date:

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায় আনন্দ মোহন কলেজ এর রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৬) এবং তার রুমমেট মন্জুরুল আহসান রিয়াদ (২৩) ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে গিয়ে কতিপয় কিশোর গ্যাং সদস্যদের হাতে পড়ে যায়। বিপদ বুঝতে পেয়ে মন্জুরুল আহসান রিয়াদ দ্রুত পালিয়ে আসে কিন্তু নুরুল্লাহ শাওন পালাতে ব্যর্থ হয়ে নিখোঁজ হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চৌকস ওসি মোঃ নাজমুস সাকিব নিখোঁজ সংবাদটি পাওয়ার সাথে সাথে তার কোতোয়ালী পুলিশের টিম নিয়ে মাঠে নেমে পড়েন। পাশাপাশি ডিবি পুলিশের টিম এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ ব্রহ্মপুত্র নদ ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে নিখোঁজ নুরুল্লাহ শাওনকে উদ্ধারে চেষ্টা করে।

এ ঘটনায় ভিকটিমের মা নাহিদা আক্তার ওরফে সাহিদা বেগম ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। কোতোয়ালী মডেল থানা মামলা নং-৩৮, তারিখ-১৯/০২/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৬৪/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা রুজু হয়।

পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারি অনুমানিক ৯টা ৩০ মিনিটে ব্রহ্মপুত্র নদ থেকে মৃত নুরুল্লাহ শাওনের লাশ উদ্ধার হয়।

সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভিকটিম নুরুল্লাহ শাওনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে নির্দেশ দেন দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে আসামীদের আইনের আওতায় আনতে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার চৌকস ওসি মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে একাধিক দক্ষ টিম ও ডিবি’র দক্ষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত গ্রেফতারে নিজ জেলা সহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে।

কোতোয়ালী মডেল থানার চৌকস ওসি মোঃ নাজমুস সাকিব এর মেধা ও দূরদর্শীতায় ২১ ফেব্রুয়ারি তার নেতৃত্বে দুপুর ১টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে কোতোয়ালী থানাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩ জন আসামি রাজ বিন (১৩), বিশাল বিন (১৫) এবং বিপুল বিন (১৬) কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ময়মনসিংহের ডিবি পুলিশ নেত্রকোনা জেলার সদর থানাধীন সাতপাই এলাকা থেকে দেবরাজ বিন (১৪), ঈশ্বরগঞ্জ থানাধীন ভারতী এলাকা থেকে হৃদয় বিন (১৫) কে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার চৌকস ওসি মোঃ নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান