সুমন ভৌমিকঃ ২৭ নভেম্বর শুক্রবার রাত্রে সিলেট দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সাকিব আহমেদকে গ্রেফতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। জানা যায়, গৌরীপুর উত্তর বাজার এর জুলমান রেজা’র ছেলে সাকিব। গ্রেফতারকৃত সাকিব বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাফিজ আল আসাদ এর আদালতে ঘটনায় জড়িত মর্মে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে রাত ১০টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত মধ্যবাজার এলাকায় কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ৩দিন পর নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা রিয়াদসহ ১৪ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

