কিশোরগঞ্জের হাওরে কৃষকেরা বোরো চাষে ব্যস্ত দিন পার করছে

Date:

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরে বোরো আবাদের ধুম পড়েছে। তীব্র শীত উপেক্ষা করে কৃষক কোমর বেধে জমি আবাদে ব্যস্ত। গোটা হাওর জনপদে এ সময় ভোর থেকে সন্ধ্যা অবধি কৃষকের কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যায়। কৃষকরা সবুজ ধানের চারা রোপনে ব্যস্ত।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলা হাওর অধ্যুষিত। হাওর অধ্যুষিত এ চার উপজেলায় মোট আবাদি জমি রয়েছে প্রায় দুই লাখ হেক্টর। এর মধ্যে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৯৪ হেক্টর।
চলতি মৌসুমে জেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইটনায় ২৬ হাজার ২০৫ হেক্টর, মিঠামইনে ১৬ হাজার ৮৩০ হেক্টর, অষ্টগ্রামে ২৩ হাজার ৪২৪ হেক্টর, নিকলীতে ১৩ হাজার ৯৮৫ হেক্টর, হোসেনপুরে ৭ হাজার ৬৯৫ হেক্টর, কিশোরগঞ্জ সদরে ৮ হাজার ৮৭৮ হেক্টর, পাকুন্দিয়ায় ১০ হাজার ৯৫ হেক্টর, কটিয়াদীতে ১২ হাজার ৭৬০ হেক্টর, করিমগঞ্জে ৯ হাজার ৭১০ হেক্টর, তাড়াইলে ১০ হাজার ৩৩৫ হেক্টর, বাজিতপুরে ১২ হাজার ১১১ হেক্টর, কুলিয়ারচরে ৬ হাজার ২২১ হেক্টর ও ভৈরবে ৬ হাজার ২৪৫ হেক্টর। জেলায় মোট ১ লাখ ৬৪ হাজার ৪৯৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে জেলায় ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ২ হাজার ৬৭১ মেট্রিক টন।
হাওরের বেশ কয়েকজন কৃষক জানান, তাদের আবাদকৃত ধানের মধ্যে স্থানীয় জাত, উফসী এবং হাইব্রীড জাতের ধান রয়েছে। তবে এ বছর উফসী ধানের ব্যাপক আবাদ হচ্ছে।
সূত্র জানায়, জেলার ১৩টি উপজেলার সবকটিতেই বোরো আবাদ হলেও ভূ-প্রাকৃতিক কারণে হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নিকলী উপজেলায় সর্বাধিক পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়।
এক ফসলী এ এলাকার অধিবাসীদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন এ বোরো ফসল। তাই এখানকার কৃষক নিজেকে উজাড় করে দেন বোরো আবাদে। প্রাকৃতিক কোনো দৈব-দুর্বিপাকে না পড়লে হাওরে প্রতি বছরই বাম্পার বোরো ফলনের সম্ভাবনা থাকে। তবে বাম্পার ফলনের সম্ভাবনার মধ্যেও কৃষককে ফসল ঘরে না তোলা পর্যন্ত আতঙ্কে থাকতে হয়। আগাম বন্যা আর পাহাড়ি ঢলে প্রায় সময়েই মাঠভর্তি কৃষকের সোনালী ধান তলিয়ে যায়।
এত ঝুঁকির মাঝেও এখন হাওরের মাঠে সরব পদচারণায় মুখর কৃষকেরা। তাদের একটাই চিন্তা, একখন্ড জমিও যেন কোনো অবস্থাতেই পতিত না থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান