রোকসানা আক্তারঃ ময়মনসিংহ জেলা গেয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ৪ জন জুয়ারি গ্রেফতার।
তথ্য সূত্র জানায়, ২৫ ডিসেম্বর শুত্রবার এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্স তারাকান্দা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন ফতেপুর থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়ারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, হাজী মফিজ উদ্দিনের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৪০), মৃত নেকবর আলী’র পুত্র ওমর আলী (৫২), আফাজ উদ্দিনের পুত্র মোঃ হারুন অর রশিদ (৩৮), মৃত-আরব আলী’র পুত্র আঃ মজিদ।
জানা যায়, গ্রেফতারকৃতদের বাড়ি তারকান্দা উপজেলার ফতেপুর গ্রামে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

