উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৪নং ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে কাউন্সিলর প্রার্থী রাসেল পাঠান

Date:

মো. মেরাজ উদ্দিন বাপ্পী: আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী হয়ে দোয়া চাইছেন ভিপি মোঃ রাসেল পাঠান।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ড এলাকায় ওয়ার্ডবাসীর কাছে আধুনিক পরিকল্পিত উপশহর গঠনের জন্য দোয়া চাইছেন।

ইতিমধ্যে গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এলাকার হাজরো ভোটারদের সমাগম ঘটিয়ে ব্যাতিক্রমি বিরল দৃষ্টান্ত স্থাপন করে আসন্ন সিটি নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি মোঃ রাসেল পাঠান।

নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষনার পূর্বে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুচিন্তিত মতামত কামনা করেন।
এলাকার মুরব্বি, ব্যবসায়ী, শিক্ষক, সচেতন নাগরীক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, যুবসমাজ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্মসহ সাধারণ ভোটাররা তাকে পূর্ণ সমর্থন জানিয়েছে।

তরুণ সমাজ সেবক ভিপি রাসেল পাঠান ৪ নং ওয়ার্ডবাসীর কাছে এবারের নির্বাচনে ১১টি অঙ্গীকার করেছেন।

নির্বাচনী অঙ্গীকার গুলো হলো…
(১) শিক্ষিত ও সুশীল ব্যক্তিবর্গের সমন্বয়ে কার্যকরী নাগরিক কমিটি গঠন করা।
(২) আপনার সন্তানের উজ্জল ভবিষ্যতের জন্য মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করা।
(৩) এলাকার জলাবদ্ধতা রোধে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করা।
(৪) এলাকার গুরত্বপূর্ণ স্থানকে সি সি ক্যামেরার আওতায় আনা।
(৫) এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন ব্যবস্থা করা।
(৬) যাতায়াত সুবিধার উন্নতিকল্পে পরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ করা।
(৭) ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ব্যবসায়ী মালিক সমিতি গঠন করা।
(৮) এলাকার নিরাপত্তার স্বার্থে শক্তিশালী ডিফেন্সপার্টি গঠন করা।
(৯) অবহেলিত ঈদগাহ মাঠ ও কবরস্থানের সংস্কার করা।
(১০) এলাকার গুরুত্বপূর্ণ স্বানে পাবলিক টয়লেট স্থাপন করা।
(১১) পাবলিক কমিউনিটি সেন্টার নির্মাণ করা।
(১২) গরীব-শিক্ষিত বেকার যুবক ও মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি মোঃ রাসেল পাঠান বলেন, ৪নং ওয়ার্ডে অনেকেই প্রার্থী হবেন। তাদের আমি স্বাগত জানাই। তবে আমি নির্বাচনে বিজয়ী হলে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে সুস্পষ্ট। ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে পরিনত করতে আমি বধ্যপরিকর আছি এবং থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান