সুমন ভৌমিকঃ ময়মনসিংহে প্রথমবারের মত সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৫ মে। এই উপলক্ষে নগরীরর প্রানকেন্দ্রস্থ হোটেল আমির ইন্টারন্যাশনালে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর সকল ওয়ার্ড এর কাউন্সিলরবৃন্দ ও সম্ভাব্য প্রার্থীগণ।
আয়োজিত বর্ধিত সভায় এ পর্যন্ত ৭ (সাত) জন মেয়র প্রার্থীর নাম প্রকাশ পেয়েছে। প্রস্তাবিত মনোনয়োন প্রত্যাশী মেয়র প্রার্থীরা হলেন এহতেশামুল আলম, মোহিত উর রহমান শান্ত, ইকরামুল হক টিটু, সাদেক খান মিল্কী টজু, শাকিল রানা চৌধুরী প্রবাল, সাজ্জাদ হোসেন শাহীন, ফারামর্স আল নূর রাজিব।
উক্ত সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, সকলে মিলেমিশে সকলের সুচিন্তিত মতামতের উপরে ভিত্তি করে কোনরূপ ব্যাক্তি আক্রোশের বহিঃপ্রকাশ না করে ঐক্যবদ্ধভাবে আসন্ন মেয়র নির্বাচনে দলীয় প্রার্থী যিনি চুড়ান্ত হবেন তাকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, মেয়র নির্বাচনে প্রার্থীতার বিষয়টি জননেত্রী শেখ হাসিনার হাতেই অর্পন করতে চাই। কেননা বাংলার মানুষের আস্থার জায়গা, মায়ার জায়গা জননেত্রী শেখ হাসিনা।
বর্ধিত সভায় জননেত্রী শেখ হাসিনার উপর অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে শান্ত বলেন, প্রধানমন্ত্রীর হাতেই মেয়র প্রার্থীর বিবেচনার দায়িত্ব ন্যাস্ত করতে হবে। প্রধানমন্ত্রী আপনি যার হাতেই ময়মনসিংহ সিটির অভিভাবকের দায়িত্ব তুলে দিবেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ তাকেই বিজয়ী করবে।
শান্ত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আগুনের হাত থেকে বাঁচিয়েছেন। তাকে সম্মান করাটাই মহানগর আওয়ামী লীগ এর দায়িত্ব। বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষ হিসেবে গর্ববোধ করা জননেত্রী শেখ হাসিনার অবদান। দশ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে মানবতার নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আবারও বলেন তার হাতেই আমরা ময়মনসিংহ মহানগর তথা সিটি নির্বাচনের মেয়র প্রার্থীতার দায়িত্ব দিতে চাই।
এছাড়াও উক্ত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, ইকরামুল হক টিটু, মীর শহীদুর উদ্দিন, এড. মশিউর রহমান ফারুখ, এড. আব্দুর রহমান আল হোসাইন তাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান খান, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাকিল রানা চৌধুরী প্রবাল, আনোয়ারুল হক রিপন, দপ্তর সম্পাদক সেলিম শেখ কাজল, আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম খোকন, মহিলা বিষয়ক সম্পাদক সালেমা সিদ্দিকী জেসমিন সহ প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ এর বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আজকের অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভাটি সম্পূর্নভাবে শেষ হয়নি বিধায় আগামি ২.৪.১৯ ইং সকাল ১০ ঘটিকায় পুনরায় অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদক কে নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

