রবিউল ইসলাম, সরিষাবাড়ি জামালপুর প্রতিনিধিঃ
” ইবারের মত ত্রাণ আমরা কোনোদিন পাই নাই। আমরা মন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ যেন তারে আরো দিবার দেয়, আমরা খুব খুশি অইছি”। একাধিকবার তথ্যমন্ত্রীর ত্রাণ পেয়ে এমনটাই বললেন বানভাসি সাধারণ মানুষ। সরেজমিনে গিয়ে জানা যায় জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামের হাজার হাজার মানুষ এখন পানিবন্দি। পানিতে ডুবে আছে শত শত ঘরবাড়ি। বাড়িতে থাকতে না পেরে গৃহপালিত পশু নিয়ে অসহায় এ মানুষগুলো আশ্রয় নিয়েছে রেললাইনে এবং উঁচু সড়কে।
তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, সরিষাবাড়ীর একটি মানুষও যেন বন্যার কারনে না খেয়ে থাকেনা। আর এই কথার বাস্তবায়নে ২৯ জুলাই বুধবার বিকেলে আশ্রয় নেয়া মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন যুবলীগ নেতা ও তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, যুবলীগ নেতা বেলাল আকন্দ, এম.ডি রানা সরকার, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম নীরবসহ অনেক নেতৃবৃন্দ।
৫ শতাধিক অসহায় পরিবারের মধ্য চাল, ডাল, লবণ, খাবার স্যালাইন, গো-খাদ্য বিতরণ করা হয়। বিতরণকালে তথ্যমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির প্রতিনিধি শাখাওয়াত আলম মুকুল বানবাসি মানুষের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন। বানবাসি মানুষ বলেন তারা তথ্য প্রতিমন্ত্রী উপর খুব খুশি। এর আগে কোন জনপ্রতিনিধি দূর্যোগকালে এতটা ত্রান দেননি। তারা তথ্যমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির জন্য দোয়া করেন।

