অবৈধভাবে কমিটি দেওয়ায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি

Date:

সুমন ভৌমিকঃ গত ২৮ জুলাই ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ফুলপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ কমিটি বাতিল করে ১ দিনের মধ্যে অবৈধভাবে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নাখোশ। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করার ফলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ব্যবস্থা নেয়। ৩১ জুলাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র স্বাক্ষরিত প্যাডে নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি আগামী ১৫ দিনের মধ্যে সুষ্পষ্ট ব্যাখ্যাসহ কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

করোনা মহামারীকালে ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল ইউনিট কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। আর সেই মুহুর্তে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটি দেয়। যা গঠনতন্ত্র (পৃষ্ঠা ৩৪ ধারা-ঝ, ঞ) এর পরিপন্থী। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগে অস্বাভাবিক বহি:প্রকাশ ঘটায় কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ স্বাভাবিক ভাবে গ্রহণ করেনি।

ফুলপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ কমিটি বাতিল করে ১ দিনের মধ্যে অবৈধভাবে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ ব্যবস্থা স্বরুপ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত করেছে। এর আগেও ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এবং গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় সমালোচনায় পড়ে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র কাছে ফুলপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ কমিটি বাতিল করে ১ দিনের মধ্যে নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি অবৈধ কিনা জানতে চাইলে, ক্লিন ইমেজ নেতা একেএম আফজালুর রহমান বাবু প্রতিবেদককে জানান “সম্পূর্ণ অবৈধ”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান