চীফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ দূর্নীতির ২ টি মামলায় সাজা ভোগ করছেন কারাগারে ।
সূত্রমতে, খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রোববার এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সব রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি হাঁটাচলা করতে পারছেন না। তাকে সুচিকিৎসা দেয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তি করতে হবে। একই সঙ্গে দ্রুত তাকে মুক্তি দিতে হবে।

