একাত্তর বাংলাঃ রংপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৬ জামায়াত-শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) শহরের নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বইও উদ্ধার করা হয়।
রোববার রাতে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ। আজ শহরের বিভিন্ন স্থানে তাদের হামলা চালানোর পরিকল্পনা ছিলো বলেও জানায় পুলিশ।

