একাত্তর বাংলাঃ এবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে।
আজ সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

