একাত্তর বাংলাঃ আবারো আটক হলো স্বর্নের বড় চালান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি করে ২৩ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।
এসময় এই স্বর্ণের চালান আনার সঙ্গে জড়িত সন্দেহে বিমানের দুই কর্মচারীকে আটক করা হয়।
সোমবার (০৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজের টয়লেটে তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-কমিশনার মারুফ খান জানান, ‘টয়লেটে লুকিয়ে বিমানের দুই কর্মচারি ২০০ পিস স্বর্ণের বার নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা স্বর্ণের বারগুলো উদ্ধারের পাশাপাশি দু’জনকে আটক করেছি।’

