একাত্তর বাংলাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।
সভাশেষে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

