চীফ রিপোর্টারঃ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত ও সুসংহত করার প্রত্যয় নিয়ে চলতি মাসেই দায়িত্বপ্রাপ্ত অঞ্চলগুলোতে সাংগঠনিক সফর শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
দেশের ৮টি বিভাগে আলাদা কমিটি গঠন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কমিটিগুলোতে থাকছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের এবং সিনিয়র নেতারা। সাংগঠনিক তদারককারী দলটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আগামী বছর (২০২০) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে সরকারের ‘মুজিব বর্ষ’ পালনের ঘোষণা এবং ২০২১’এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের মতো বৃহত রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি রয়েছে।
সূত্রমতে ৮টি কমিটির মধ্যে সাংগঠনিক কাজে নেতৃত্ব দিবেন যারা…
ঢাকা বিভাগঃ সৈয়দা সাজেদা চৌধুরী, মোজাফফর হোসেন পল্টু, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মুকুল বোস, আবদুল মান্নান খান, ডা. দীপু মনি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, নুরুল মজিদ হুমায়ুন, আখতারুজ্জামান, ফজিলাতুন নেছা ইন্দিরা, মৃণাল কান্তি দাস, কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, সিমিন হোসেন রিমি এবং এবিএম রিয়াজুল কবির কাওসার।
চট্টগ্রাম বিভাগ: শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, মাহবুব উল আলম হানিফ, ডা.দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ডঃ হাসান মাহমুদ এ কে এম এনামুল হক শামীম ফরিদুন্নাহার লাইলী সুজিত রায় নন্দী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর আমিনুল ইসলাম ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দীপংকর তালুকদার র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী হারুনুর রশিদ এবং অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।
রাজশাহী বিভাগ: মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, এইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠাণ্ডু এবং মেরিনা জাহান।
খুলনা বিভাগ: পীযূষ কান্তি ভট্টাচার্য্য, আবদুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেগম মন্নুজান সুফিয়ান, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং পারভীন জাহান কল্পনা
ময়মনসিংহ বিভাগ: আমির হোসেন আমু,ড. আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, মিসবাহ উদ্দিন সিরাজ, অসীম কুমার উকিল, মোহাম্মদ আবদুছ সাত্তার এবং উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
বরিশাল বিভাগ: তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আবদুল্লাহ, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট আফজাল হোসেন, ড. শাম্মী আহমেদ এবং অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম।
রংপুর বিভাগ: রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল, টিপু মুন্সী এবং এইচএন আশিকুর রহমান।
সিলেট বিভাগ: আবুল মাল আবদুল মুহিত, নুরুল ইসলাম নাহিদ, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, বদর উদ্দিন আহমেদ কামরান এবং অধ্যাপক রফিকুর রহমান। এ বিভাগে দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ থেকে আরও দুই-একজন সদস্য সম্ভবনা রয়েছে।
এছাড়া বিভক্ত ঢাকার দুই সংগঠনিক অঞ্চল ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলন সফলে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ড. আবদুর রাজ্জাক এবং কর্নেল (অব.) ফারুক খান।

