চীফ রিপোর্টারঃ আবারো হামলার শিকার গণমাধ্যমকর্মীর বাড়িঘর। এবার দেশের শীর্ষস্থানীয় টিভি সময় সংবাদের সিলেট ব্যুরোর গাড়িচালক শামীমের বাসায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।হামলার কারন হিসেবে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
শামীমের এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর যতরপুরে গাড়িচালক শামীমের বাসায় হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘরের আসবাবপত্র ভাঙচুর করলে তাদের বাধা দেন শামীমের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে আফরুজুর রহমান শ্রাবণ।
এ সময় ক্ষিপ্ত হয়ে সেলিনাকে ছুরিকাঘাত ও শ্রাবণকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।
এই সন্ত্রাসী হামরার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন শামীম। পরে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

