কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ ঢাকার চীফ এডভাইজার এডভোকেট এম.এ. বারী এক স্বাক্ষরিত ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
কমিটির চেয়ারম্যান ইউএনবি’র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম ফকির মতি ও জেনারেল সেক্রেটারী দৈনিক আমাদের সময় অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ও ইক্রা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম সাগর।
নতুন এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: কো-চেয়ারম্যান- কবি অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান, সাংবাদিক রেজাউল করিম সেলিম, দৈনিক যুগান্তর কটিয়াদি উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ এ.কে.এম. ফজলুল হক জোয়ারদার আলমগীর, ট্রেজারার অষ্টগ্রাম প্রেসক্লাব সম্পাদক ফরিদ রায়হান, জয়েন্ট সেক্রেটারী অভিনেতা তানভীর আহমেদ বাক্কী, কবি আব্দুল গনী মিয়া ও সঞ্জিত চন্দ্র শীল, অর্গানাইজিং সেক্রেটারী জহিরুল হক জামাল, অফিস সেক্রেটারী বদরুল আলম নাঈম, প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারী মোঃ সাইফুদ্দিন লিচু, কালচারাল এ্যাফিয়ার্স সেক্রেটারী মাসুম বিল্লাহ তাহের ও উইমেন সেক্রেটারী তাহমিনা জাহান ফারহা প্রমুখ। কমিটি আগামী ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

