ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ আহত সজিব মৃত্যুর পথযাত্রী তবুও মামলা নেয়নি

Date:

বদরুল আমীন: কতটা নির্যাতিত হওয়ার পর বা কত টাকা দিলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ মামলা নেয়? এমন প্রশ্ন জেগেছে চর ঈশ্বরদিয়া ইউনিয়নবাসী সাধারন মানুষের মনে। গত ১২ জানুয়ারী/২০১৯ সকাল ৬ টায় একই এলাকার কতিপয় সন্ত্রাসী চর নিলক্ষিয়া খানপাড়ার সজীবকে(১৭) অমানুষিক নির্যাতন করার পর তার শরিলে বিভিন্নস্থানে জখমসহ পেটের নাড় উল্টে পাল্টে যায়। সেই থেকে অদ্যবদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছেন সজিবের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় বিচার প্রার্থী হতভাগ্য পিতার দেয়া অভিযোগ আড়াই মাসেও পুলিশ আমলে নেয়নি! অভিযোগকারী বাদী বাচ্চু মিয়া জানান, তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ঘটনা স্থলে গিয়ে তদন্ত করার পর পথ খরচ ২৮শ টাকাও দিয়েছেন। এস আই মোস্তাফিজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত রোগীর জবানবন্দি নিয়েছেন কিন্ত আজও তা মামলা হয়নি।

পুলিশ যাকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি মামলা করতে ১০ হাজার টাকা খরচ চেয়েছেন। টাকা না দিয়ে মামলা করতে তদবির করায় এখন আসামীরা বাচ্চুর বিরোধে থানায় অভিযোগ করেছে।

পুলিশ এখন বাচ্চুকে হুমকি ধমকি দিচ্ছে। অভিযোগের বিবরনে প্রকাশ, গত ১২ জানুয়ারী সকাল ৬ টায় সজিব দোকানে যাওয়ার পথে চর নিলক্ষিয়া খানপাড়া স্কুল মাঠে যাওয়ার মাত্রই একই এলাকার এনামূল, সুমন, কাইয়ুমসহ ৩/৪ জন মিলে সজিবকে অমানুষিক নির্যাতন করে। সজিবকে মাটিতে ফেলে লাথি আর গুরিয়ে বুকপেটসহ শরিলের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।

এতে সে মারাত্মক আহত হয়। দীর্ঘ আড়াই মাস ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। ডাক্তার জানিয়েছে সবিবের অবস্থা আশংকাজনক।

তারপরও হতভাগ্য পিতা বাচ্চুর অভিযোগটি আমলে নেয়নি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান