অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিললো !

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় অবশেষে বাইপাস সড়কের ডোবায় পরে থাকা উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার দুপুর দেড়টার দিকে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুয়াতিয়ারপাড় এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার রাতে থানায় লাশ দেখে পরিচয় সনাক্ত করেন উপজেলার কাঠিরা গ্রামের হিমাংশু কর্মকার। হিমাংশু জানান, উদ্ধার করা লাশটি তার ভাগ্নে কাঠিরা গ্রামের সিতাংশু সেনের ছেলে অপূর্ব সেন ওরফে অপু’র।

তিনি আরও জানান, ৪৮ বছর বয়সী হলেও খ্রিস্ট ধর্মাবলম্বী অপু এখনও অবিবাহিত। তার অসুস্থ বাবা ও বৃদ্ধা মা ঢাকায় থাকেন। বোনদের বিয়ে হয়েছে। অপু নিজেও ঢাকায় থাকার সুযোগে মাদকাসক্ত হয়ে পরে। গত ৭-৮ বছর আগে থেকে অপু ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি কাঠিরায় একা বসবাস করছিল।

মাদকাসক্তির কারনে পরিবারের স্বজনেরাও অপুর কোন খোঁজ নেয়নি। বাড়িতেও অপু মাদকসক্তির কারণে প্রায়ই মানসিক বিকারগ্রস্থ থাকে। নেশা করেই হয়ত সে ডোবায় পরে মারা যেতে পারে বলে তার ধারণা।

এ ঘটনায় সোমবার রাতেই মৃত অপুর মামা হিমাংশু কর্মকার বাদী হয়ে থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলা নং- ১০ (২৫-০৩-২০১৯)। লাশ পোস্টমর্টেমেরে জন্য মঙ্গলবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান