একাত্তর বাংলাঃ বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল অর্থ লেনদেন সার্ভিস ‘নগদ‘ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এর উদ্বোধন করেন।
সেই সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এই সার্ভিস চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে।

