কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, সহ-সভাপতি এ্যাড. এম.এ রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, সাবেক মেয়র নূরুল ইসলাম নুরু, পিপি শাহ আজিজুল হক, এ্যাড. সৈয়দ শাহজাহান, এ্যাড. সাইফুল হক খান সাজন, এ্যাড. আবু সাঈদ ইমাম, এ্যাড. আমিনুল হক চুন্নু, কৃষক লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম প্রমুখ।

