কিশোরগঞ্জ প্রতিনিধিঃ এস.এম.ই পণ্য মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এস.এম.ই পণ্য মেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
মেলা উপলক্ষে স্থানীয় ও আঞ্চলিক উদ্যোক্তা, এস.এম.ই ফাউন্ডেশনসহ নির্দেশনাসহ মিডিয়া সেন্টার খোলা থাকবে।
আগামী ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোঃ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার, চেম্বার অব কমার্সের শেখ ফরিদ আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম ও এস.এম.ই ফাউন্ডেশনের আবীর হোসেন প্রমুখ।
উক্ত মেলায় সার্বিকভাবে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

