একাত্তর বাংলাঃ অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরাম মনোনীত ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর।
বৃহস্পতিবার( ৭ মার্চ) সকাল এগারোটায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মনসুর।
তবে একই দলের সিলেট-২ আসন থেকে নির্বাচিত প্রার্থী মুকাব্বির খান আপাতত শপথ নিচ্ছেন না বলে গণফোরাম থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

