একাত্তর বাংলাঃ ওয়েলিংটনে পৌঁছানোর পর প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে হাতে আঙুলে হালকা চোট পাওয়া অনুশীলন করেননি তামিম ইকবাল।
এদিকে, দ্বিতীয় টেস্টের আগে শতভাগ ফিট নন মুশফিকুর রহিম। এমনটাই জানিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। শুক্রবার ভোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
হেড কোচ ষ্টিভ রোডস বলেন, খুব গুরুত্বর কিছু হয়নি। হাতে হালকা চোট পেয়েছে। তাই অনুশীলন করেনি তামিম। পরবর্তী টেস্টে তার খেলা নিয়ে সমস্যা হবে না। আর বাকিরাও ভাল আছে। গেলো ম্যাচের কিছু প্রাপ্তি খেলোয়াড়দের মাঝে প্রেরণা।
তিনি আরো বলেন, ‘মুশফিক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনজুরির থেকে দ্রুত ফিট হয়ে উঠতে। লম্বা সময় পর নেটে টেনিস বলের পর ক্রিকেট বলে’ও ব্যাটিং অনুশীলন করেছে মুশি।
তবে, ম্যাচ খেলার জন্য এখনও ফিট হয়ে উঠেনি। তাকে পরবর্তী ম্যাচে একাদশে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

