একাত্তর বাংলাঃ স্বামীর পরিচয়ে মোবাইলে প্রতারণার আশ্রয় নিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত প্রতারক চক্রের মূলহোতা’সহ ১ সদস্য স্বর্ণালংকাসহ গ্রেফতার।
গত ইং ১২/০২/২০১৯ তারিখে মোছাঃ দিলরুবা এর ব্যবহৃত ফোন নম্বরে রাত অনুমাননিক ১০.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা মোবাইল ফোন হইতে ফোন করে তার স্বামীর কন্ঠস্বর হুবহু নকল করে স্বামীর পরিচয় দেয়।
পরিচয় দিয়ে বলে যে, তার স্বামী একটি ব্যাগসহ কিছু স্বর্ণলংকরা কুড়াইয়া পাইয়াছে। কুড়াইয়া পাইয়া স্বর্ণলংকার গুলি নিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে গেলে দোকানদার ও আশপাশের লোকজন তাকে ডাকাত সন্দেহে আটক করে এবং মারধর করে।
প্রতারক চক্রের ১ জন দিলরুবা’র স্বামী সেজে এবং অপরজন দোকানদার সেজে বলে তুমি এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাও।
দিররুবার পক্ষে এত রাতে মিঠামইন যাওয়া সম্ভব নয় বলার পর উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিরা তার নিকট টাকাসহ যা স্বর্ণের গয়না আছে সবকিছু নিয়ে সকালে হালুয়াঘাট নাগলা বাজার যাওয়ার কথা বলে।
অতপর ভুক্তভোগী অজ্ঞাতনামা ব্যাক্তি’কে স্বামী এবং দোকনদার মনে করে তাদের কথামত তার স্বামীকে মুক্ত করার জন্য বাসা হইতে নগদ ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা, স্বর্ণের বালা-২টি, স্বর্ণের তাজ-০১টি, স্বর্ণের মানতাসা-০১টি, স্বর্ণের গলার চিক-০১টি, স্বর্ণের টিকলী-০১টি, স্বর্ণের কানের দুল- ৪ জোড়া, স্বর্ণের আংটি-০২টি, স্বর্ণের চেইন-০৪টি, স্বর্ণের ব্রেসলেট-০২টি সর্বমোট ওজন সাড়ে সাত ভরি,যার বাজার মূল্য আনুমানিক ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা এবং গোল্ড প্লেটেড লেডিস ঘড়ি-০১টি মূল্য অনুমান-১২,০০০/- (বার হাজার) টাকা সর্বমোট (৩৫,০০০+৩,০০,০০০+১২,০০০) টাকা=৩,৪৭,০০০/- (তিন লক্ষ সাতচল্লিশ হাজার) টকা’সহ গত ইং ১৩/০২/২০১৯ তারিখ ভোর বেলা যথাস্থানে রওনা দেয়।
উক্ত তারিখে অনুমান ০৬.৫০ ঘটিকার সময় নাগলা বাজারে পৌঁছিলে অজ্ঞাতনামা ব্যক্তিদের একজন তাকে ফোন করিয়া বলে যে, তুমি নাগলা বাজার পার হইয়া একটু সামনে আসো। তাদের কথামত সে স্বামীকে বিপদ হইতে বাঁচানোর জন্য ৭.০০ ঘটিকার সময় নাগলা বাজারের উত্তর পাশে ব্রীজের উপর পৌঁছিলে অজ্ঞাতনাম প্রতারক চক্রের সদস্যরা উল্লেখিত স্বর্ণলংকার, নগদ টাকা নিয়ে চলে যায়।
এরূপ সংবাদ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) এর নিকট আসিলে তিনি তৎক্ষনাত প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেন।
এরপর অভিযানে নামে ডিবি পুলিশের এস.আই পরিমল চন্দ্র সরকার ও সংগীয় অফিসার। অভিযান চলাকালে হালুোঘাট থানা এলাকায় নিরলস প্রচেষ্টার মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ০৫/০৩/১৯ তারিখ হালুয়াঘাট থানা এলাকা হতে প্রতারক চক্রের মূল হোতা মোঃ আশরাফুল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ ডিবি পুলিশ উক্ত প্রতারক চক্রের মূলহোতা’কে আটকের কথা স্বীকার করেন।
এছাড়াও গত ০৫/০৩/১৯ তারিখ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এস.আই আলাউদ্দিন ।
উক্ত অভিযানে চুরখাই হইতে ২৪ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, মোঃ আরিফুল ইসলাম, ফজলে রাব্বি (২৫) কে আটক করে।
অপর এক অভিযানে এস.আই নাজিম উদ্দিন কোতুয়ালী এলাকায় অভিযান পরিচালনা করিয়া চায়না মোড় হতে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায় রুহুল মিয়া, লাল চান কে আটক করে।
ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে সংবাদকর্মীদের জানিয়েছেন যে, গ্রেফতারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

