একাত্তর বাংলাঃ যশোরে উদীচী হত্যাকাণ্ডের পুনর্বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত তপনের পরিবার।
দুপুরে যশোর জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় স্বজনরা অভিযোগ করেন উদীচী হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পরিবারকে এক খণ্ড জমি দিলেও সে জমি দখল করেছে পুলিশ।
এ অবস্থায় জমি পুনরুদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে জেলা উদীচী শিল্পগোষ্ঠীর ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

