আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোংলায় মানববন্ধন

Date:

একাত্তর বাংলাঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন পালন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই মানববন্ধনে কয়েক শতাধিক নারী, শিশু, প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সিপিরি উপজেলা টিম লিডার সাংবাদিক মাহমুদ হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, সমবায় অফিসার মোস্তফা কামাল।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারী, এনজিও নারী কর্মকর্তাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে নারীদের প্রতি সব ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান