একাত্তর বাংলাঃ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রোববার (৪ মার্চ) রাত ১০টা ১ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেল সুপার শাহজাহান আহম্মেদ এ তথ্য জানান।
২০১২ সালের ৫ই মার্চ মধ্যরাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুলশান থানা পুলিশ ওই ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।
ওই বছরের ৩০শে ডিসেম্বর নিম্ন আদালত মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে উচ্চ আদালত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি চার আসামির তিনজনকে যাবজ্জীবন এবং অপরজনকে খালাস দেয়া হয়।

