একাত্তর বাংলাঃ গণফোরাম থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
রোববার(৩ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলের দলীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
এ সময় মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আমাদের দলের সঙ্গে প্রতারণা হলে সেটা নেয়া যেতো। কিন্তু এই নির্বাচন জাতির সঙ্গে প্রতারণা। ঠিক একই ভাবে যারা আমাদের সঙ্গে থেকে একই কাজ করবেন তাদের আমরা একই কাতারে ফেলবো।
নির্বাচন কমিশন সংসদে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে। দরকার হলে কোর্টে যাবো। যা যা করার দরকার আমরা করবো।’

