একাত্তর বাংলাঃ মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবারে চলছে শোকের মাতম। সান্তনা জানাতে ছুটে এসেছে নিহতের বাড়ী পাড়া-প্রতিবেশী।
শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কালাইমাদবরেরকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিমন বেগম (৬০) মৃত আনেজ ঢালীর স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে কাদিরপুর ইউনিয়নের কালাইমাদবরেরকান্দি গ্রামের কাদির শেখের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতর থাকা করিমন বেগমের শরীরে আগুন লাগে।
এ সময় কাদির শেখের স্ত্রী কুলসুম আগুন নেভানোর চেষ্টা করলে সেও দগ্ধ হয়। তাদের দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক করিমনকে মৃত ঘোষণা করেন।
এদিকে দগ্ধ কুলসুমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

