একাত্তর বাংলাঃ ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’- এই স্লোগানে শুরু হলো ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’।
শনিবার (২ মার্চ) বিকেল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে পর্দা উঠে এবারের আয়োজনের।
যুগ বয়সী ‘চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর উদ্যোগে এই আয়োজন চলবে ৮ মার্চ পর্যন্ত। এবার ৫টি ভেন্যুতে প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উড়িয়ে এবারের উৎসবের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
আরো ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, কথাসাহিত্যিক ড.জাফর ইকবাল, চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম।
উদ্বোধনী দিনে দেখানো হবে ভারতীয় পরিচালক পীযূষ পানজুয়ানি পরিচালিত ‘ফাইভ রুপিস’। এবার বসছে উৎসবের ১২তম আসর। এবারের উৎসবে ঢাকায় মোট ৪টি ভেন্যুতে ৩২টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সবার জন্য উন্মুক্ত এই উৎসব।

