একাত্তর বাংলাঃ উত্তম সেবার নিশ্চয়তা রূপালী ব্যাংক লিমিটেড এর ৫৬৯ তম শাখার ফিতা কেটে ময়মনসিংহ শহরে রূপালী ব্যাংক টাওয়ারে ৩ নং কে.সি. রায় রোডে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ওয়াহিদা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লি: ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো: আতাউর রহমান প্রধান, রূপালী ব্যাংক লি: এর ডিজিএম ওয়ার্ক স্টেশন হুমায়ূন কবির।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন রূপালী ব্যাংক ইতিমধ্যে ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে দেশের সুনাম অর্জন করেছে। ঋণ প্রদান ও ঋণ উত্তোলনে দেশে অগ্রণী ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লি: জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াসমিন বেগম, ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী নূর সন্স এর সত্ত্বাধীকারী মাহবুবুল আলম ও ত্রিশাল পৌরসভার মেয়র আনিসুর রহমান আনিছ সহ রূপালী ব্যাংক লি: ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ব্যাংক লি: মুক্তাগাছা ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন।

