সুমন ভৌমিকঃ ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা পশ্চিম পাড়া গলাকাটা মোড় সংলগ্ন ৬ বছর শিশু সুফিয়া হত্যা মামলায় তারই বাবা ও সৎমা গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ।
গত রোববার গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে পাঠিয়েছেন। গ্রেফতার কৃতরা হলেন- পিতা আঃ রহমান (৩৭) ও নিহতের সৎ মা(২) মুন্নি বেগম (৩৫)। তারা ১৬৪ ধারায় জবান বন্ধি দিয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানান, চর খরিচা পশ্চিম পাড়া এলাকার আব্দুর রহমান তার পূর্বের স্ত্রী খাদিজা বেগমের সন্তান সুফিয়াকে বর্তমান স্ত্রী মুন্নি বেগম(৩৫) এর পরামর্শে ও সহায়তায় পরিকল্পিতভাবে গলাকাটা মোড় সংলগ্ন জনৈক ইলিয়াস মিয়ার বাশঁঝাড়ে নিয়া গামছা প্যাচিয়ে শিশু সন্তান সুফিয়াকে গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুমানিক ৭ টার দিকে হত্যা করে।
জানা যায়, পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় স্থানীয় লোকজন উক্ত বাশঁঝাড় হইতে সুফিয়ার লাশ উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিম সুফিয়া’র মা খাদিজা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ২৪ ফেব্রুয়ারি মামলা হয়।
পরে পুলিশ আঃ রহমান ও তার পরের স্ত্রী মুন্নি বেগমকে গ্রেফতার করে । আসামীদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

