একাত্তর বাংলাঃ শরীয়তপুরে আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ । শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া উপজেলার গাগড়ীজোরা এলাকা থেকে আলালকে আটক করা হয়।
স্বজনরা জানান, গতকাল দুপুরে নিজ বাড়ির উঠনে খেলতে বের হয় শিশুটি। এ সময় প্রতিবেশি আলাল শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করে।
এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ঘড়ে ঢুকলে আলাল পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন তারা।
এ ঘটনায় শিশুটির বাবা নড়িয়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

