একাত্তর বাংলাঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে দলের স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা করেছে আওয়ামী লীগ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষে প্রার্থী চূড়ান্ত করতেই এ বৈঠক করছে দলটি।
এর আগে, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু উপাধি’ প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত, স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

