প্রার্থীর বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ দিলো দুদকে

Date:

একাত্তর বাংলাঃ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগপত্র দিয়েছে এলাকাবাসী।

গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া সেই অভিযোগে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে কিভাবে খলিলুর রহমান সিরাজী কোটিপতি হলেন তার বিবরণ তুলে ধরা হয়েছে।

তবে খলিলুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এগুলো তাকে হেয় করার জন্যই করা হয়েছে।’

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজীপুরে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, খলিলুর রহমান সিরাজী সরকারি চাকরিতে থেকেও বিধিভঙ্গ করে দলীয় পদে ছিলেন। সরকারি কর্মচারী হিসেবে গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বও পালন করেছেন।

নদী ভাঙন কবলিত এলাকার সন্তান খলিলুর রহমান উত্তরাধিকার সূত্রে তেমন কোনো সম্পদ পাননি। তার ভাইদের মধ্যে একজন চায়ের দোকানি, একজন কৃষি কাজ করেন, আরেকজন গার্মেন্টে চাকরি করেন।

খলিলুর রহমান গত ডিসেম্বর পর্যন্ত উপজেলার চর আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও স্কুলশিক্ষক।

অভিযোগে জানা যায়, স্কুলশিক্ষক হয়েও দলীয় প্রভাব খাটিয়ে গত ১০ বছরে কয়েক কোটি টাকার সম্পদ বানিয়েছেন খলিলুর। সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ী এলাকায় নিজের ও স্ত্রীর নামে প্রায় সাড়ে ৫ শতক জমির ওপর পাঁচতলা ভবন গড়েছেন।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিঘা মৌজায় ২০১৪ সালে নিজ নামে ১৯ শতক জমি কিনেছেন। ওই জমি কেনার সময় নিজের শিক্ষক পরিচয় লুকিয়ে পেশা উল্লেখ করেন ব্যবসা।

এছাড়া খলিলুর রহমান একটি টয়োটা করোলা (ঢাকা মেট্রো গ-১৯০৩০৪) গাড়ি ব্যবহার করেন। খলিলুর রহমানের সোনালী ব্যাংক কাজীপুর শাখায় ৫০ লাখ টাকার এফডিআর আছে, যার হিসাব নম্বর ৭৩৬৭৪। তা ছাড়া ঢাকার মিরপুরে, গাজীপুরের কোনাবাড়ীতে ও বগুড়া শহরের লতিফপুর এলাকায় তার ফ্ল্যাট ও জমি রয়েছে।

তবে এ বিষয়ে খলিলুর রহমান সিরাজী বলেন, ‘সিরাজগঞ্জ শহরে বাড়ি ও বগুড়ার শাহজাহানপুরের ১৯ শতক জমির বাইরে উল্লেখিত কোনো সম্পত্তি আমার নেই। আমাকে হেয় করার জন্যই প্রতিপক্ষ এগুলো করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান