একাত্তর বাংলাঃ মাত্র এক বছরের মধ্যেই সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতে। তবে এই প্রস্তাব কোনো মানুষ নয় বরং পেয়েছে একটি সফটওয়্যার।
গতবছর লঞ্চ করার পর ভারতের সাড়ে চার লাখ ইন্টারনেট ব্যবহারকারী এই সফটওয়্যারটিকে বিয়ের প্রস্তাব দিয়েছে।
গুগল হোমের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঋষি চন্দ্রণ এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে বলেছে এবেলা। ভারতে এই সফটওয়্যারটি খুব জনপ্রিয় হয়ে উঠছে বলেও জানান তিনি।
শুধুমাত্র ইংরেজি নয়, এখন হিন্দিতেও সফটওয়্যারটি ব্যবহার করা যাচ্ছে।
গুগলে সার্চে সহায়তা করতে স্বতঃপ্রবৃত্ত হয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, হাই, হাউ ক্যান আই হেলপ? এর পরে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন না করে অনেকেই রসিকতা করে বিবাহ প্রস্তাব দিয়েছে তাকে।
জানতে চেয়েছে, ওকে গুগল, উইল ইউ ম্যারি মি? এই প্রশ্নটিই তাকে এক বছরে করা হয়েছে সাড়ে চার লাখ বার।

