একাত্তর বাংলাঃ দিনাজপুরে এক গৃহবধূ গণধর্ষণের অভিযোগে ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গত ৮ এপ্রিল সকালে দিনাজপুর সদর উপজেলায়, একটি ভুট্টাক্ষেতের পাশে কাজ করছিলেন এক গৃহবধূ। এ সময় নুর ইসলাম, ইউসুফ আলী, মোস্তফা ও মনির হোসেন নামে ৪ যুবক তাকে তুলে নিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
৩ জন এলাকাবাসী বলেন, ‘চারজন মিলে একটা মেয়েকে ধর্ষণ করে ফেলে। আমরা তাহলে কিভাবে মেয়ে সন্তানদের নিয়ে বাস করবো।’
নির্যাতিতা বলেন, ‘আমার হাত ধরে টেনে জোর করে ভুট্টাক্ষেতে নিয়ে গেল। ভুট্টাক্ষেতে নেয়ার পর যখন আমি ছুটাতে চাইলাম তখন ইউসুফ আমার মুখে ওড়নাটা চেপে ধরে। এই এক ঘটনার কারণে আমার বাবা-মা, চাচা-চাচী কেউ এখন আর আমার কাছে আসে না।’
এদিকে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা মহিলা পরিষদের এই কর্মকর্তা।
বাংলাদেশ মহিলা পরিষদ সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, ‘আমরা মনে করি যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত।

